আজ ঈদ তোমাদের মনে হাসি,বুকভরা আনন্দ
তোমাদের বাড়ীতে দামী-দামী রান্না-
আমাদেরও ঈদ, তবে বুকভরা নয় আনন্দ,
নয় গরু,খাসী,পোলাও,ফিরনি,সেমাই
বুকের ভিতর বেদনার কান্না।

২
তোমরা খাবে শত রকমের মশলাযুক্ত
বাহারীখাবার,পেপসি সাথে গুরুগম্ভীর পাক
আমাদের ভাগ্যে কি জোটে ঐগুলো?
মূলা,বেগুন, আলু ভর্তা, মোটা চাইলের সাথে শাক।

৩
তোমরা পরবে দামী-দামী ড্রেস,
জিন্স প্যান্ট ভি গলার জেব্রা টি শার্ট
হাজারও টাকার পান্জাবী,হাজারও টাকার শাড়ী
আমরা পরব,ছেড়া লুঙ্গি,তালির স্যান্ডেল
ফুটপাত আমাদের রান্নাঘর,ঐ টাই আমাদের বাড়ী।

৪
তোমরা ঘুরবে দামী গাড়ীতে টয়েটা,করোলা,নোহা
নন্দন পার্ক,ফ্যান্টাসী কিংডম ব্ন্ধু/ বান্ধবীর বাড়ীতে
আমাদের আছে রিকসা,আছে বিয়ারিং লাগানো
ছোট টুমটুমে, স্যান্ডেল বিহীন পায়ে হাটা গাড়ীতে।

৫
তোমরা বড়লোক,আমরা গরীব এটাই
তোমাদের আমাদের "শাব্দিক" ব্যবধান
মরার পরে নেই ব্যবধান শুনে রেখ-
জায়গা কিন্তু তিন হাত সমানে সমান।

Comments

Post a Comment

Popular posts from this blog

চতুর্থ শিল্প বিপ্লব কি? ডিজিটাল বিপ্লবের ক্ষেত্রে শিক্ষা কিভাবে ভূমিকা পালন করতে পারে উদাহরণসহ ব্যাখ্যা করুন।